রিচার্জের কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, পুলিশ কর্মকতার গাড়ি চালক গ্রেপ্তার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

ভারতের ঝাড়খণ্ডে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই রাজ্যের দুই সিনিয়র পুলিশ কর্মকর্তার গাড়ি চালক। অভিযোগ, মোবাইলে রিচার্জ দেওয়ার কথা বলে দুই যুবক ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে যান। তারপর ধর্ষণ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি পালামু জেলার। ৩২ বছর বয়সী ওই নারী দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা পালামুর ডেপুটি কমিশনার এবং পালামুর সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের গাড়ি চালান।

ভুক্তভোগী জানিয়েছেন, সকালে ডালটনগঞ্জ স্টেশন থেকে একটি মোবাইল রিচার্জের দোকানে গিয়েছিলেন। সেখানেই তার সঙ্গে আলাপ করেন দুই যুবক। তারা মোবাইল রিচার্জ করিয়ে দেবেন বলে জানান।

একপর্যায়ে নানা কথা বলতে বলতে তাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একাধিক বার ধর্ষণ করা হয়। শুধু তা-ই নয়, ধর্ষণের ঘটনা কাউকে বললে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় দুই অভিযুক্ত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত