উৎসবমুখর একটি নির্বাচন উপহার দিতে প্রস্তুত পুলিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ পিএম

উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রস্তুত পুলিশ বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বের জন্য প্রস্তুত রয়েছে পুলিশ।

জনগণের প্রতি নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের এই শীর্ষকর্তা বলেন, কেউ নাশকতা করতে এলে তার ফলাফল ভালো হবে না। আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটনোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আজ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সাইবার ওয়ার্ল্ডে নজরদারি চলছে। 
দেশের মানুষ নির্বাচনমুখী, হরতালের কোনো প্রভাব পড়বে না। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত