জুরাইনে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব, মিলেছে ককটেল-পেট্রোলবোমা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:১১ এএম

রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১২টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব।

দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ঘিরে রাখা বাড়িটি থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোলবোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট।

খন্দকার আল মঈন বলেন, নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক জড়ো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত