আসালাঙ্কার সেঞ্চুরির পর কলম্বোয় বৃষ্টির হানা  

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চারিত আসালাঙ্কার দূরন্ত সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের হয়ে অভিষেক ঘটা ফারাজ আকরাম শিকার করেন দুটি উইকেট।

লঙ্কান ব্যাটার খেলেন ৯৫ বলে ১০১ রানের ইনিংস। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকান ইনিংসে। এটি তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার ব্যাটে ভর করে সফরকারীদের বিপক্ষে ২৭৩ রানের পুঁজি সংগ্রহ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক কুশল মেন্ডিস করেন ৪৮ বলে ৪৬ রান। সাদিরা সামরাবিক্রমার ব্যাটে আসে ৪১ রান।

ফারাজের সঙ্গে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

জবাবে রোন তাড়ায় নামা জিম্বাবুয়ে ইনিংসের ৩য় ওভারেই জোড়া আঘাত হানেন দিলশান মাদুশঙ্কা । শূন্য রানেই ফেরান তিনাশে কামুনহুকামওয়ে ও ক্রেইগ এরভিনকে। ৪র্থ ওভার শেষে নামে বৃষ্টি।  বৃষ্টি বাধায় থেমে থাকা ম্যাচে দুই উইকেট হারিয়ে ১২ রান তুলেছে জিম্বাবুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত