ট্রেনে আগুন

হাসপাতালে আরও ২ জন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় আরও দুজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিশুসহ মোট দশজন ভর্তি হলো।

এরা দুজন হলেন- ওয়াহিদা আক্তার (২৬) ও হালিমা বেগম (৫০)। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান,  হালিমাকে (৫০) আইসিইউতে আর ওয়াহিদাকে (২৫) পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। তাদের দুজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাকিরা হলেন, আসিফ মোহাম্মদ খান (৩০), ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মাসুদ রানা (৩১), ইকবাল বাহার খান বিপু (৪৮) তার স্ত্রী ডেইজি আক্তার রত্না (৪০), তাদের দুই ছেলে রিহান (৬) ও দিহান (১১)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত