হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম

হবিগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা সদরের শায়েস্তানগর এলাকায় পইল রোডে এ ঘটনাটি ঘটেছে। এসময় দুটি মোটর সাইকেল ও আওয়ামীলীগ প্রার্থীর অস্থায়ী কার্যালয় আগুন দেওয়া হয়েছে। এছাড়াও একটি ওয়ার্কশপে ভাঙচুর চালানো হয়েছে। 

এদিকে জেলা নির্বাচন অফিসেও ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  অর্ধশত  রাউন্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে। 

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত