সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম।
এসময় জাল ভোট প্রদানের অভিযোগে আটক করা হয়েছে ছয়জনকে। এমন একটি ঘটনায় বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক করা হয়েছে চট্টগ্রামের এক নারী ইউপি চেয়ারম্যানকে।