ক্যাটরিনা-ভিকি কৌশলের প্রেম নিয়ে বলিপাড়ায় বহু দিন থেকে ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনও নিজেদের সম্পর্কের বিষয়ে জনসমক্ষে মুখ খোলেননি তারা। বিয়ের পর থেকে তাদের সুখী দাম্পত্যের ছবি বিভিন্ন সময় তুলে ধরেছেন অভিনেত্রী। কিন্তু তার পরও নাকি কৌশল পরিবারে অশান্তি। প্রতিদিন বাড়ি ফিরেই মেজাজ দেখান ক্যাটরিনা!
‘মেরি ক্রিসমাস’ ছবির প্রচারে দাম্পত্যের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন তিনি স্ত্রীকে বেশ ভয়ই পান। খানিক বুঝেই চলেছেন ক্যাটরিনাকে। এবার অভিনেত্রীর মুখেও একই স্তুতি। ভিকির সঙ্গে ঝামেলার কথা জানান অভিনেত্রী। বাড়ি ঢুকেই নাকি টানা ৪৫ মিনিট চিৎকার চেঁচামেচি করেন তিনি। আর স্ত্রীর মেজাজের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নাজেহাল দশা অভিনেতার।
ক্যাটরিনার কথায়, ‘মানুষ ভাবে আমাদের খুব ভাব। কিন্তু আমাদের কথায় কথায় ঝগড়া বাধে। আসলে বাড়ি ফিরে বাইরের সব রাগ আমি টানা ৪৫ মিনিট ধরে উগরে দিই। আমি বলা শুরু করলে ভিকি চুপ করে যায়। কিছু জিজ্ঞেস করলে বলে আমার উচ্চারণ নাকি বুঝতে পারে না। আসলে এক নাগাড়ে এত ইংরেজি বুঝতে অসুবিধা হয় ভিকির। তার পর নিজেই চুপ হয়ে যাই আমি।’
