আজিমপুর পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

রাজধানীর লালবাগ থানার আজিমপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বেলুন-পায়রা উড়িয়ে আজিমপুর পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। উদ্বোধন শেষে সম্মিলিত মোনাজাত করা হয়।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনের উদ্যোগে আজিমপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ; উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত