ফোনের রাতে পলক ফেসবুকে লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ পিএম

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে যে সরকার গঠন করতে যাচ্ছে, তাতে যোগ দেওয়ার ডাক পেয়েছেন নতুন ও পুরনো বেশ কয়েকজন। ফোন পেয়ে অনেকেই নিশ্চিত করেছেন নতুন গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় যাচ্ছেন তারা। 

এদিকে ফোনের রাতে ফেসবুকে জুনায়েদ আহমেদ পলক লিখলেন, ‘আলহামদুলিল্লাহ।’

এদিকে পলকের এই পোস্টে রীতিমতো অভিনন্দনের বার্তা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনও এই পোস্টে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, জানিয়েছেন অভিনন্দন।

অনেকেই মনে করছেন পলক মন্ত্রিসভায় আমন্ত্রণের ফোন পেয়েছেন। একজন লিখেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পূর্ণ মন্ত্রী হয়ে অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক স্যার আগামীকাল শপথ গ্রহন করবেন। 

এদিকে যারা ইতোমধ্যে ফোন পেয়েছেন, তারা হলেন- ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, মো. তাজুল ইসলাম, ড. হাছান মাহমুদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, ড. আব্দুর রাজ্জাক এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। তবে তারা কে কোন মন্ত্রণালয়ের জন্য ডাক পেয়েছেন তা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত