কলেজ শিক্ষিকা থেকে মন্ত্রিসভায় রুমানা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

রুমানা আলী টুসি। দ্বাদশ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই দেখিয়েছেন বাজিমাত। গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন রুমানা আলী।

যদিও এর আগে একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি। এবারই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষিকা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি। 

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তিনি। ৩৬ সদস্যের মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হবেন রুমানা। তবে কোন মন্ত্রণালয় পাবেন তা এখনো নিশ্চিত নয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুবুর রহমান নতুন মন্ত্রিসভায় ১১ প্রতিমন্ত্রীর নাম জানিয়েছেন। ওই ১১ জনের তালিকায় রুমানা টুসিও রয়েছেন। সে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েন।

রুমানা আলী পেশায় একজন কলেজ শিক্ষক। রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তিনি।

পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা রুমানা। অ্যাডভোকেট মো. রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত