কাজী ফিরোজ ও সুনীল শুভকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম

কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত