পার্বতীপুরে আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেনের মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০২:০৪ এএম

আদিবাসীদের অধিকার আন্দোলনের নেতা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি ও কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন (৭২) মারা গেছেন। গত শুক্রবার রাত দেড়টার দিকে পার্বতীপুর চ-িপুর ইউনিয়নের বারোকোনা নিজ বাড়িতে তিনি মারা যান। ২০২৩ সালের ১৩ অক্টোবর জাতীয় আদিবাসী পরিষদের পঞ্চম কেন্দ্রীয় সম্মেলনে রবীন্দ্রনাথ সরেন সভাপতি নির্বাচিত হন। জাতীয় আদিবাসী পরিষদসহ বিভিন্ন সংগঠন দীর্ঘ ৩০ বছর ধরে আদিবাসীদের অধিকারের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে। আদিবাসীদের ওপর নির্যাতন, নিপীড়ন বন্ধ না হওয়ায় তিনি আজীবন আদিবাসীসহ কৃষক ও শ্রমিকদের হয়ে সারা জীবন আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিচ্ছিলেন। সংগ্রামী জীবনে রবীন্দ্রনাথ সরেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন হতে (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত