কুয়াশায় দৃষ্টিসীমা ২০০ মিটারের কম হতে পারে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ এএম

ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রবিবার (১৪ জানুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ভোর ৫টা থেকে পরবর্তী চার থেকে ছয় ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় ঘন থেকে অধিকতর ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত