আরেক ‘এচেভেরি’র কাছে পরাস্ত অ্যান্ডি মারে

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম

বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা টপকাতেই পারলেন না এবারের অস্ট্রেলিয়ান ওপেনের বাধা। তাও আবার ৩০তম বাছাই আর্জেন্টাইন টমাস মার্টিন এচেভেরির কাছে সরাসরি সেটে হেরে। শুনতে খটকা লাগলেও এটিই সত্য।

অন্যদিকে টেনিসের জগতে হুয়ান মার্তিন দেল পোত্রোর পর আরও এক আর্জেন্টাইন এচেভেরি নিজেকে চেনালেন অ্যান্ডি মারের বিপক্ষে ম্যাচ জিতে। ৬-৪, ৬-২, ৬-২ গেমে সরাসরি সেটে এচেভেরি হারান মারেকে। সবশেষ অনূর্দ্ধ-১৭ ফুটবল বিশ্বকাপে ‘নতুন মেসি’ তকমা অর্জন করা ক্লদিও এচেভেরির কল্যাণে এই নামটা আমাদের দেশেও বেশ জনপ্রিয়। ওই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর ম্যাচে হ্যাট্রিক করেন এচেভেরি। রিভারপ্লেটের তরুণ এ প্রতিভাকে অচিরেই দেখা যেতে পারে ম্যানচেস্টার সিটিতে।

২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়েই গ্র্যান্ড স্লামে অভিষেক হয় ২৪ বছর বয়সী টমাস এচেভেরির। এর পর দুবছরে আরও ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেললেও এবারই প্রথম প্রথম রাউন্ডের বাধা টপকালেন এচেভেরি।

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায়ের পর ভবিষ্যত বাস্তবতাও মেনে নিয়েছেন মারে। বলেছেন, ‘খুব সম্ভবত এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন।’

প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পর অ্যান্ডি মারে

৩৬ বছর বয়সী ব্রিটিশ টেনিস তারকার ঝুলিতে আছে ৩টি গ্র্যান্ড স্ল্যাম। ২০১২ ইউএস ওপেন, ২০১৩ ও ২০১৬ উইম্বলডন জেতেন মারে। আরও আটবার গ্র্যান্ড স্লামের ফাইনাল হারেন বিভিন্ন প্রতিপক্ষের কাছে। সেটিও সবশেষ ২০১৬ সালে। এর পর ইনজুরি আর ফর্মের ওঠা নামায় নাম ও প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি খুব একটা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত