রোমার পরবর্তী কোচ রসি, মরিনহো যাচ্ছেন সৌদি!

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম

হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ইতালিয়ান ক্লাব রোমা। তার জায়গায় ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি নিযুক্ত হয়েছেন রোমার কোচ হিসেবে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের স্বীকৃত পেজে এ ঘোষণা দেয় ক্লাব কর্তৃপক্ষ। 

মরিনহোর সঙ্গে তার অধীনস্থ ‍পুরো কোচিং স্টাফকেই ছাটাই করেছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে দল বদল বিষয়ক ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ও এজেন্ট ফ্যাব্রিজিও রোমানো এ সংবাদ জানান। দলটির নতুন কোচ হিসেবে ক্লাব কর্তৃপক্ষের পছন্দের তালিকায় তিনিই দৌড়ে এগিয়ে ছিলেন।

এছাড়া মরিনহোর নতুন গন্তব্য কোথায় হতে পারে, সেটাও জানিয়েছেন রোমানো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখিছেন, আড়াই বছর ইতালির রাজধানীতে থেকে মরিনহো এখন নতুন চাকরির সন্ধান শুরু করেছেন। চেলসি ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোকে পেতে আগ্রহী সৌদি আরবের বেশ কয়েকটি ক্লাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত