বিজিএমইএ সভাপতি

শিশুদের শিক্ষা ও দক্ষতায় বিনিয়োগ প্রয়োজন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:০৭ এএম

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তারা যেন মূলধারার উন্নয়নে অংশগ্রহণ করতে সক্ষম হয়, সে বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘এখনো আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে বিপুল সংখ্যক সুবিধাবঞ্চিত শিশু। এই শিশুদের দেশের সম্পদে পরিণত করা আমাদের দায়িত্ব। সেজন্য দারিদ্র্যের চক্র ভেঙে তাদের শিক্ষা নিশ্চিত করতে হবে।’ তিনি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, এসবের মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে শিশুদের সমৃদ্ধ করা যেতে পারে, যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।

গত সোমবার ফারুক হাসান সৈয়দপুরের শিশুকানন প্রাক-প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন। উল্লেখ্য, বিদ্যালয়টি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত