রাস্তার দু’পাশে ফুল হাতে হাজারো মানুষের অপেক্ষা। কখন আসবেন নির্বাচিত সংসদ সদস্য। এছাড়াও মোটরসাইকেলের বহর নিয়ে প্রস্তুত নেতাকর্মীরা। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ এমন দৃশ্য দেখা গেছে। এ আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন শপথ গ্রহণ শেষে প্রথমবার এলাকায় ফিরেছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল অভিনন্দন জানান।
পরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার পাট বাজারে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর আহমেদ। এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন বলেন, 'আমি ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনগণ ও আমার রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য বানিয়েছেন। আমি সকলের সহযোগিতায় ঈশ্বরগঞ্জকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
