নির্বাচনের আগে পুরাতন খোয়াই নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরই নদীতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেন তিনি।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সেই কাজে যোগ দেন ব্যারিস্টার সুমনসহ সারা দেশ থেকে আসা বিডি ক্লিনের সাড়ে ৬০০ সদস্য। বিকেলে নদী পরিষ্কার শেষে নৌকা দিয়ে মাঝ নদীতে যান তিনি। এরপর নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে তীরে আসেন।
হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমার নির্বাচনী ইশতেহারে ছিল যে, শপথ নেওয়ার পর আমার প্রথম কাজ হবে খোয়াই নদীর ময়লা পরিষ্কার করা। এরই অংশ হিসেবে আমরা পরিষ্কারের কাজ শুরু করেছি। চুনারুঘাট ও মাধবপুর উপজেলাকে পর্যটন এলাকা বানাতে সকলের সহযোগিতা কামনা করি।
ব্যারিস্টার সুমনের প্রতিশ্রুতি বাস্তবায়নের এই কার্যক্রমে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। তারা সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের এই কার্যক্রমকে সাধুবাদ জানান।
ভিক্ষা করে ‘লাখ টাকা আয়কারী’ ছেলের পরিবার চালান মা
‘সবডাই আমারার মতো গরিবের দুর্ভাগ্য’