রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষে তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। গত ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন শিক্ষার্থীর।
গত বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বুধবার রাত ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ১ লাখ ৩০ হাজার, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে ৮৮ হাজার ৩০০ এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে।
