৩৩০০ কোটি টাকায় ২০২৮ পর্যন্ত আইপিএল স্পন্সর টাটা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম

২০২২ সালে ভিভোর কাছ থেকে আইপিএলের টাইটেল স্পন্সরশীপ আসে টাটা গ্রুপের কাছে। টাটা আইপিএলের সঙ্গে থাকছে ২০২৮ সাল পর্যন্ত। সে জন্য প্রতি মৌসুমে ৫০০ কোটি রুপি করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঁচ মৌসুমে মোট ২ হাজার ৫০০ কোটি রুপি দেবে তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩০০ কোটি।

২০২২ সালে প্রতি মৌসুমে ৩৬৯ কোটি রুপি করে দেওয়ার চুক্তি করেছিল টাটা। দুই বছর তা দেওয়ার পর হলো নতুন চুক্তি।

এবার আগামী পাঁচ বছরের জন্য টাকার অঙ্ক বেড়ে গেল অনেকটা। টাইটেল স্পন্সর থেকে প্রতি মৌসুমে বিসিসিআইর আয় বাড়ল ১৩১ কোটি রুপি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত