বিশ্বের কোনো দেশ থেকে এবারের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন তারা এখন বুঝে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের কোনো মন্তব্য নেই।
তিনি বলেন, চায়না সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, এটি আরো শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন চায়না আমাদের কিভাবে তাদের সাপোর্ট দিয়ে গেল।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
