আগে মোমো খাওয়া নিয়ে হাতাহাতি, কারাগারে দুই শিক্ষার্থী

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

দুই কলেজ শিক্ষার্থী গিয়েছিল মোমো খেতে। বিক্রেতাকে মোমোর অর্ডারও দেয় তারা। কিছুক্ষণ পরে বিক্রেতা একজনকে প্রথমে মোমো দেয়। এ সময় অপরজন দাবি করে সে আগে মোমোর অর্ডার দিয়েছে। এ নিয়ে দুজনের হাতাহাতি রূপ নেয় গোষ্ঠী সংঘর্ষে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গ্রেটার নয়ডার। সম্প্রতি আলফা টু মার্কেটে আগে মোমো খাওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় দুই শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তাদের সহপাঠীরা। এ সময় দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠে। এলাকায় তৈরি হয় আতঙ্ক।

অভিযুক্তরা মোমোর দোকানে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় বিটা থানার পুলিশ। এরপর আদালত অভিযুক্তদের সতর্ক করে জামিন দেয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত