শ্রীলঙ্কা ও পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে তিন জাতি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সে আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
৯৬ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। সফরকারীদের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন রাশমি নেত্রাঞ্জলি। ভিশমি গুণারত্না করেন ১৯ রান। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া খান।
ম্যাচ শুরুর আগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ প্রতিযোগিতার।
