দৃশ্যমান হলেও আজও উদ্ধার হয়নি রজনীগন্ধা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫৫ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অবশেষে অনেকটাই দৃশ্যমান হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ডুবে থাকা ফেরি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এক পাশ টেনে তোলে। পরে ফেরিটিকে টেনে পাড়ের দিকে আনার চেষ্টা করা করা হলেও ফেরি তীরে বা সোজা করতে পারেনি প্রত্যয়। 

অপর দিকে ফেরি ডুবার ৮ম দিনে মোট আটটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি একটি ট্রাক শনাক্ত করা হয়েছে তবে বুধবার সন্ধা সাড়ে ৬টা পর্যন্ত শেষ ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযানে বিআইডবিস্নউটিএ,নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছেন। সাথে রয়েছে প্রত্যয়, রুস্তম, হামজা ও আধুনিক ঝিনাই-১ নামের উদ্ধারকারী জাহাজ।

বিআইডব্লিউটিএ নৌপথের অতিরিক্ত পরিচালক মো. আব্দুস সালাম বলেন,  ফেরি ডুবির ৮ম দিনে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার উদ্ধারের কাজ চলমান রয়েছে। এছাড়া আরও একটি ট্রাক উদ্ধার করা হয়। বাকি একটি ট্রাক ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। গত কয়েক দিন ফেরির ভেতর এয়ার লিফটিংয়ের মাধ্যমে বাতাস দিয়ে হালকা করে গত দুই দিনে টান দেওয়া হয় ফেরিটি। 

বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট শাহপরান ইমন বলেন, বিআইডবিস্নউটিসি, বিআইডবিস্নউটিএ এবং বাংলাদেশ নৌ বাহিনী, ফায়ার সার্ভিস মিলে ফেরিটি বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানি থেকে ১০ ফিট উপরে দৃশ্যমান অবস্থায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তবে ফেরিটি আজও উল্টো অবস্থায় আছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যে তীরেও আনতে সক্ষম হব।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটের আধা কিলোমিটার দুরে ৯টি ট্রাক নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। এ ঘটনায় ফেরির মাস্টার, ট্রাকের চালক ও হেলপারসহ ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়। গত সোমবার ঘটনার ছয়দিন পরে তার লাশ উদ্ধার করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত