চেক ডিজঅনারের মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাবিয়া চৌধুরিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। একই সঙ্গে ওই দম্পতিকে অর্থদণ্ডও করেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। এক গ্রাহকের করা চেক প্রতারণা মামলায় এ রায় হলো। ওই গ্রাহক অভিযোগ করেন- আলেশা মার্ট কোম্পানি ও এর চেয়ারম্যান ও এমডি ৩ লাখ ৪৬ হাজার টাকা চেক প্রতারণা করেছেন।
