‘তরুণদের দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা খুবই জরুরি’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম

দেশকে উগ্রবাদের ছায়ামুক্ত করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি (অপারেশন্স) মোহা. আব্দুল আলীম মাহমুদ। তিনি বলেন, তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তাই তাদের দেশের প্রচলিত আইন সম্পর্কে যথাযথ ধারণা, বহুত্ববাদে বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা খুবই জরুরি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান ও সামসাদ নওরীন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ দল অংশগ্রহণে অ্যান্টি টেররিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজন ‘এটিইউ-ডিইউডিএস’ সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করা হয়।

ডিআইজি আব্দুল আলীম বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা একটা বিশ্ব বিস্তৃত ব্যাধি। সকলের সম্মিলিত মনোযোগ, চিন্তাসমৃদ্ধ বিতর্ক এই ব্যাধি নিরাময়ের বিবিধ দ্বার উন্মোচন করতে পারে। সহিংস চরমপন্থা ও উগ্রবাদী মতবাদ সীমানা অতিক্রম করে সকলকে প্রভাবিত করে তাই আমরা যেন ডিবেটের শক্তির কথা মনে করি। যে সকল বিদ্বেষ, অসমতা ও ঘৃণা মানুষে মানুষে ব্যবধান ও অসহিষ্ণুতা তৈরি করছে তা যেন আমরা শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও মনস্বীতা দিয়ে মোকাবিলা করতে হবে। ইন্টারকানেক্টেড পৃথিবীতে আমরা বাধার পরিবর্তে ব্রিজ তৈরি করতে চাই। আমাদের ডাইভার্সিটিকে আলিঙ্গন ও বিভক্তিকে ডিবেটের মাধ্যমে প্রতিহত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত