দুই বুড়ো; একজনের বয়স ৪০, আরেকজনের ৪১। সামিত প্যাটেল ও মাশরাফী বিন মোর্ত্তজা। এ দুই বুড়োর ভেল্কিতে কুপোকাত হতে হয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। টস হেরে আগে ব্যাট করে তারা করেছে ৮ উইকেটে মাত্র ১৩০ রান।
সামিত প্যাটেল এদিন ৪ ওভারের স্পেলে উইকেট শিকার করেছেন ৩টি। বিনিময়ে রান দিয়েছেন ১৬। মাশরাফী কোনো উইকেট না পেলেও চার ওভারে দেন মাত্র ১৯ রান। সিলেটের জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভা ২৫ রান খরচায় নেন দুই উইকেট।
শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে চাচ্ছিলেন কুমিল্লার ব্যাটাররা। একটা সময়ে ধারাভাষ্যকার বলেই বসেন, ‘মনে হচ্ছে ২৫০ রান করার জন্য নেমেছে কুমিল্লা’। অতি তাড়াহুড়োয় উইকেটও পড়তে থাকে চোখের পলকে। সর্বোচ্চ ৩০ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। জাকের আলি করেন ২৯ রান। খুশদিল শাহ’র ব্যাট থেকে আসে ২১ রান।
আসরে প্রথম জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবেন শান্ত-মিথুনরা।
