শাজাহান খান বললেন

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে স্মার্ট হতে হবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২৯ এএম

জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল দেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। এখন তার লক্ষ্য বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। আর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের, তোমাদের সবাইকে স্মার্ট হতে হবে।’ গতকাল শুক্রবার সকালে ৪৫তম জাতীয় বিজ্ঞানমেলা ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধনকালে মাদারীপুর সদর উপজেলা আসমত আলী খান অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত