যারা পদত্যাগ করেছেন তাদের ৭-৮ জনকে আমি চিনি: চুন্নু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলে এত সক্রিয় কর্মী ছিল, এত শক্তি ছিল, আমি মহাসচিব হিসেবে জানতাম না। এটা তো আমার ব্যর্থতা। তারা আবার পদত্যাগ করছেন, এতে আমি অবাক হয়ে গেলাম।

আজ শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম সেন্টুর এত কর্মী কি আকাশ থেকে এসেছে, এমন প্রশ্ন রেখে জাপা মহাসচিব বলেন, রাতারাতি এত কর্মী এলো কোথা থেকে, সেটা নিয়ে গবেষণা করতে হবে। যদিও পদত্যাগকারীদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আমি ৭ থেকে ৮ জনকে চিনি, আর কাউকে কোথাও দেখিনি।

এ ছাড়া নেতাকর্মীরা পদত্যাগ করলেও দলে কোনো প্রভাব পড়বে না চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকেও অনেক কর্মী চলে গেছেন। এতে দলের কোনো ক্ষতি হয় না।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে দলটির ঢাকা উত্তরের বিভিন্ন পর্যায়ের ৬৭১ নেতাকর্মী গণপদত্যাগের ঘোষণা দেন। দলের এত নেতাকর্মী নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত