হবিগঞ্জে চা কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচাঁন্দ চা-বাগানের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় প্যাকিং গুদামে মজুদ চা পাতা, মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে নষ্ট হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

চুনারুঘাট ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কারখানায় আগুন দেখে নিরাপত্তারক্ষীরা বাগানের ব্যবস্থাপকে জানালে তিনি চুনারুঘাট ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
  
চুনারুঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বিজয় সিংহ বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান। এছাড়াও হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট স্টেশনসহ ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে সহায়তা করেন। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।
 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত