আড়াইবাড়ী দরবার শরীফের ৮৫তম মাহফিল সম্পন্ন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আবু ছাঈদ আছগর আহমাদ আল কাদেরী (রহ:) এর ৮৫তম ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়। আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হযরত মাওলানা পীরজাদা এ বি এম গোলাম কিবরিয়া সাঈদী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিলে দরবার শরীফের গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী, পীরজাদা গোলাম কবির সাঈদী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত