‘সুরতহাল রিপোর্ট কোথায়, ময়নাতদন্ত করেছেন?’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

সুন্নতে খতনা করাতে গিয়ে রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যু নিয়ে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন নির্ধারিত ছিল আজ সোমবার (২৯ জানুয়ারি)।

এদিন শুনানি শুরু হলে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ জানতে চান, এই তদন্ত প্রতিবেদনে সুরতহাল রিপোর্ট নেই কেন। একই সঙ্গে হাইকোর্ট জানতে চান- পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করেছেন কি না?

এর আগে, রবিবার (২৮ জানুয়ারি) আয়ানের মৃত্যু নিয়ে ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তারও আগে গত ২২ জানুয়ারি শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই প্রতিবেদন দাখিল করতে হয়েছিল। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৩১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা হয় শিশু আয়ানকে, এরপর জ্ঞান ফেরায় তাকে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালের গুলশান শাখায়। সেখানে টানা ৭ দিন লাইফ সাপোর্টে রাখার পর মৃত্যু হয় শিশুটির। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত