ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ পেলেন ফখরুলসহ ৩ নেতা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:১০ পিএম

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন।

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাওয়া অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং ডা. জাহিদ হোসেন। আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আমন্ত্রণ জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত