বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ফ্যাকাল্টি মেম্বারদের হাতে ‘স্বীকৃতি’ সনদপত্র তুলে দেওয়া হয়েছে। বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম এ সনদপত্র তুলে দেন। নবনিযুক্ত ফ্যাকাল্টি মেম্বারদের মান ও শিক্ষাদানের কৌশল উন্নয়নের জন্য গত ৮ অক্টোবর ২০২৩ থেকে মাসব্যাপী ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিপি) এর আয়োজন করে। এতে ৪৮ জন সদ্য যোগদানকৃত ফ্যাকাল্টি মেম্বাররা এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার প্রোগ্রামের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া গবেষণা, শৃঙ্খলা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতা এবং বিশ্ববিদ্যালয়ের কাজে সততা ও নিষ্ঠার জন্য বিভিন্ন অনুষদ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি
×
