সীমান্তে গোলাগুলি: পাঁচ স্কুল বন্ধ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

মিয়ানমারে গোলাগুলির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্তের কাছে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

বন্ধ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ওই এলাকার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন । 

তিনি আরও বলেন, সীমান্তে বেশ উত্তেজনা বিরাজ করছে। পাঁচটি স্কুল এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত