মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের দিয়ে হাঁটছিলেন বিশাল (২৪) নামে এক যুবক। এসময় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি তার পেছন থেকে হুইসেল বাজিয়ে এলেও সরে যাননি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আঙারিপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিশাল একই এলাকার কবিরের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিকালে আপ লাইনে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও ডাউন লাইনে রকেট মেইল ট্রেন আঙারিপাড়া এলাকা অতিক্রমের সময় বিশাল মোবাইলে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে তার জমি দেখতে যাচ্ছিলেন। আলাপে মগ্ন থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।
