আত্মসম্মান বজায় রেখে সচিবদের কাজ করার নির্দেশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে সরকারের সচিবদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। নতুন সরকার গঠনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সচিব সভা বসে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক হতে বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তার মূল লক্ষ্য হলো জনমানুষের অবস্থানের উন্নয়ন। কাজেই প্রকল্প থেকে জনমানুষের উন্নয়ন হয়েছে কি না, সেটা তিনি জানতে চাইবেন। কাজেই নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই বিষয়টি দেখতে বলেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত