শিক্ষক সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত ৪ বার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ নির্দেশনা দেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় তা এনটিআরসিএকেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএ'র সক্ষমতা বৃদ্ধির প্রতি তিনি গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরএ'র প্রতি আহ্বান জানান।
মতবিনিময়সভায় এনটি আরসিএ'র চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং এনটিআরসিএ'র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ বছরে ৭৭৫ কোটি টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক পুলিশ
মিয়ানমার ইস্যুতে সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর