পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ সোশ্যাল মিডিয়ায় পিটিআই সমর্থনে দেওয়া পোস্ট মুছে দিয়েছেন।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) তার ছেলে কাসিম ভাইয়ের সুলেমান খানের সঙ্গে ছবি দিয়ে আসন্ন নির্বাচনে পিটিআই প্রার্থীদের প্রতি সমর্থন প্রকাশ করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছিলেন। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।
ইমরান খানের ছেলে কাসিম এক্সে লিখেছেন, ‘আগামীকাল (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জন্য দারুণ দিন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ, যত দ্রুত সম্ভব সমর্থন জানাতে হ্যাশট্যাগসহ ‘আমি পিটিআই ভোট দিয়েছি’ লিখে একটি ফটো বা ভিডিও পোস্ট করুন।’
এই পোস্টটি রিটুইট করেন তার মা জেমিমা, যা পরে মুছে ফেলা হয়। অবশ্য ওই পোস্টের সঙ্গে জেমিমা এবং কাসিম পিটিআইয়ের পতাকার ছবি পোস্ট করেন। তাতে দলটির প্রতীক ‘ব্যাট’ ছিল না।
গত ২২ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পিটিআইয়ের ব্যাট প্রতীক বাতিল করে দেয়, কারণ দলটি আইন অনুযায়ী আন্তঃদলীয় নির্বাচন করেনি।
আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান বুশরা বিবি
নির্বাচনের দিন বন্ধ থাকতে পারে ইন্টারনেট
ভোটের লড়াইয়ে যা বলছেন ইমরান-নেওয়াজ-বিলওয়াল
নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, বোমা বিস্ফোরণে নিহত ২৪
গ্যাস না পেয়ে বন উজাড় করছে পাকিস্তানিরা