‘পরীক্ষায় পাস করলে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৭ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পরীক্ষায় বাংলাদেশ পাস করেছে। তাই সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে বলে আশবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির ঋণ পেতে হলে আগে পরীক্ষায় পাস করতে হবে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশে আইএমএফ'র আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে এবং বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ যেগুলো টার্গেট দিয়েছে আমরা তো ভালো করছি। বেশিরভাগই সেগুলো বাস্তবায়ন করেছে আমাদের। এখন মার্চ মাসে তারা আবার আসবে এবং দেখবে। এটা তো চলতেই থাকে। আমার তো মনে হচ্ছে দ্বিতীয় ধাপটাও আমরা মিট করব।

তৃতীয় কিস্তি কবে পাওয়া যেতে পারে- এমন প্রশ্নে আবুল হাসান মাহমুদ আলী বলেন, অনগোয়িং টেস্টগুলোতে পাস করতে হবে। তাহলে সেটি পাওয়া যাবে।

রিজার্ভ ও রাজস্ব আয়ে ঘাটতি ছিল সেটি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জা তে চাইলে তিনি বলেন, হ্যাঁ বলেছে যে ওরা যে টার্গেট দিয়েছিলো সেগুলো মোটামুটি মিট করেছে, দেখা যাক।

তারা কি নতুন কোনো বাজেট দেবে? এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা পরীক্ষায় পাস করলে নতুন করে দেখবে ওরা যে কি সিচুয়েশন আছে এখন। সিচ্যুয়েশন তো এখন ভালো দেখা যাচ্ছে। মানে পরীক্ষায় পাস করছি।

দুর্বল ব্যাংকগুলোকে সংস্কার করে আগামীতে সবল কোনও ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে এ পদক্ষেপ বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে তিনি বলেন, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ বিষয়ে আমাদের দুটি আইডিয়া আছে। দু-একটা ব্যাংক এমন আছে তারা একেবারেই কাজই করতে পারছে না। তাদের শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করাই ভালো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত