গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম

গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৮ ডাকাতকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। 

এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রঙের একটি পিকআপ, একটি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন,৭টি হেক্সো ব্লেড, ২টি লোহারপাইপসহ ৮জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় ওসি মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এস আই মাহাবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়িগ্রামের মো. আমিনুল ইসলাম (৬৬),বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের ট্রাক ড্রাইভার মো. ওলি উদ্দিন খান (৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মো. ইমরান খান (২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মো. মোসলেম (৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল গাফ্‌ফার (৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মজনু মিয়া (৩৪), শকুনা কেশবপুর গ্রামের অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের এমরান হোসেন (১৮)। 

গুরুদাসপুর থানার ওসি মো.উজ্জল হোসেন বলেন, আটকৃত ডাকাতদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি অস্ত্র ও মামলা রয়েছে। শুক্রবার থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত