কবি নজরুল বিশ্ববিদ্যালয়

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা করে ছাত্রলীগ। এ ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ কর্মসূচী পালিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে শুরু হওয়া মৌন মিছিল নজরুল ভাস্কর্য প্রাঙ্গণে এসে থামে।

ভাস্কর্য প্রাঙ্গণে দাঁড়িয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নিহার সরকার অংকুর বলেন, প্রশাসনের নীরবতা এবং আশ্রয় প্রশ্রয়ই বারবার এসব ঘটতে দিচ্ছে। এর সঠিক বিচার নিশ্চিত করতে হবে। ৫ তারিখের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টরেরও দায় আছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি  রাশেদুজ্জামান রনি বলেন,  এ ঘটনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। কোনো রকম ছল চাতুরী করা হলে সারা বাংলাদেশের সাংবাদিক সংগঠনের সাথে সমন্বয় করে কঠোর আন্দোলন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত