মন্ত্রী হওয়ার প্রশ্নে যা জানালেন জি এম কাদের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম

'আসলে বিরোধী দল হলে মন্ত্রী হওয়াটা স্বাভাবিক নয়। যদি ন্যাশনাল গভর্নমেন্ট হয় সেখানে বিরোধী দল থাকে না। সব দল থেকে নিয়েই মন্ত্রিপরিষদ করা হয়। তখন বিরোধী দল হিসেবে রোল প্লে করা যাবে না। কেননা বিরোধী দল হলে সরকারের বিপক্ষের শক্তি হতে হয়, মন্ত্রী হলে তো সরকারের পার্ট হয়ে গেলাম, তখন সেখানে আর বিরোধী দল হওয়ার কিছু থাকে না'- জাপা থেকে সরকারের মন্ত্রী হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

আজ শুক্রবার বিকেলে তিন দিনের সফরে রংপুর যান বিরোধী দলীয় নেতা জি এম কাদের। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে বিরোধীদল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার দোষ ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রীসভার সদস্য হয়ে এটা সম্ভব না।

সরকার থেকে মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কী না এমন প্রশ্নে জি এম কাদের বলেন, এ রকম কোনো প্রস্তাব আমরা পাইনি। যদি সে রকম কোনো প্রস্তাব আসে তখন সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের ভাইস-চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত