৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ পিএম

৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নরসিংদী জেলার ড্রীম হলিউডে পার্কে এ আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, মো. জহুরুল ইসলাম প্রামানিক, জিএম জহিরুল ইসলাম, মোহাম্মদ আতিকুর রহমান, রাজিয়া আক্তার, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমএম এ  জামিল সরকার, মো. আকরাম হোসেন, বায়েজীদ হাসান, ওমর ফারুক সজিব, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, তন্দ্রা বিশ্বাস বীথি, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন খান, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ জাকিয়া সুলতানাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ফোরামের সভাপতি হাবিবুর রহমান বলেন, এ ধরণের আনন্দ আয়োজন আমাদের মধ্যে হৃদ্যতা ও সৌহার্দ বৃদ্ধি করে। আমাদের পরিবার ও নতুন প্রজন্মের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা রাখবে। ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম  এ ধরনের  আনন্দ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত  থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত