যশোরের অভয়নগরে মুরাদ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক।
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত পৌনে ১০টার দিকে নওয়াপাড়া বাজার থেকে ৪ নম্বর ওয়ার্ড তরফদার পাড়ার বাড়ির দিকে পায়ে হেটে যাওয়ার পথে স্থানীয় কবরস্থানের কাছে তার ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। কারা এ ঘটনায় জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে।