আমারও ইচ্ছে করে বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে ঘুরে দেখতে। আমি অনেক বই পড়ি, সায়েন্স ফিকশন পড়ি। কিন্তু সেই সুযোগটা পাই না।
এমনটাই বলছিলেন সিনথিয়া ইসলাম তিশা। স্বামী খন্দকার মুশতাক আহমেদের সঙ্গে বইমেলায় আসেন।
খন্দকার মুশতাককে বই মেলা থেকে বের করে দেওয়া হয়েছে, তিনি আর মেলায় যাবেন না, এমন খবর যখন ছড়িয়ে পড়েছে যখন- তখনই দেশ রূপান্তরকে মুশতাক জানান তিনি অবশ্যই মেলায় যাবেন। তার মেলায় যাওয়ার পরিবেশটা বাংলা একাডেমির নিশ্চিত করা উচিত। এ বিষয়ে তিনি বাংলা একাডেমির সঙ্গে কথা বলবেন। আর পুলিশ যদি সহায়তা করে তাহলে পুলিশের সাহায্য নিয়ে মেলায় যাবেন।
তবে আজ পুলিশি সহায়তা ছাড়াই তাদের বইমেলায় যেতে দেখা গেল।
এবার অমর একুশে গ্রন্থমেলায় খন্দকার মুশতাকের কয়েকটি বই বের হয়েছে। মুশতাক শনিবার দুপুরে বললেন, গত ৭ তারিখে আমার বই মেলায় এসেছে। সেদিন গিয়েছিলাম আর গতকাল গিয়েছি। সেখানে সবকিছুই ভালো ছিল, মেলায় যখন ঢুকছিলাম তখনও খুবই আনন্দময় পরিবেশ ছিল। একেকটি পরিবারের সকলেই আমাদের সঙ্গে ছবি তুলছিল। কিন্তু মেলায় যখন আমি তিশা ছিলাম, মানুষজনের সঙ্গে সেলফি তুলছিলাম কিংবা অটোগ্রাফ দিচ্ছিলাম- তখন কিছু মানুষ শ্লোগান শ্লোগান তুললো, বলছিল- মুশতাক ভাই, মুশতাক ভাই। ভাবলাম কোনো রাজনৈতিক মিছিল শুরু হলো নাকি। পরে তারা বাজে আচরণ করায় বের হয়ে আসি আমরা। আমাদের কেউ বিতাড়িত করেনি।
