সরকার পতনে নাগরিক ঐক্যের ৬ দিনের কর্মসূচি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম

ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক ঐক্য। রাজধানীর ছয়টি স্থানে এই কর্মসূচি চলবে।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি থেকে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি চলবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ফেব্রুয়ারি গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর। মালিবাগ হোসাফ টাওয়ার সামনে এই গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী, ১৬ ফেব্রুয়ারি শনির আখড়া, ১৮ ফেব্রুয়ারি ফার্মগেট ও ১৯ ফেব্রুয়ারি খামারবাড়ি সামনে একই কর্মসূচি পালিত হবে।

সোমবার গণস্বাক্ষর কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত