হাসপাতালে মাহাথির মোহাম্মদ

  • এক ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হতে হয়েছে মাহাথির মোহাম্মদকে
  •  ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

ইনফেকশনে আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে তার কার্যালয় এ তথ্য জানায়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।

বিবৃতিতে বলা তার কার্যালয় জানায়, মাহাথির মোহাম্মদ কোনো একটি ইনফেকশনে ভুগছেন। যার কারণে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হতে হয়েছে। তবে কী ধরনের সংক্রমণ তা প্রকাশ করা হয়নি।

কয়েক বছর ধরেই হার্টের সমস্যার কারণে বার বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে ৯৮ বছরবয়সী এই নেতাকে। তাকে ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার বাইপাস সার্জারিও রয়েছে।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত