মেডিকেলে ভর্তির অনিশ্চয়তায় থাকা সিনথীয়া পাশে জেলা প্রশাসক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ পিএম

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের মোগা গ্রামের সুলতানা সিনথীয়া। কিন্ত অর্থের অভাবে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিতায় ছিলো ওই শিক্ষার্থী ও তার পরিবার। এ খবর শুনে তার ভর্তির সকল ব্যবস্থা করে দিয়েছে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ভর্তির খরচ বাবদ ২০ হাজার টাকা সিনথিয়ার হাতে তুলে দেন। এসময় ভবিষ্যতেও তার পড়ালেখার জন্য অর্থ প্রয়োজন হলে তিনি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

জানা যায়, নিসাফাতের বাবা গোলাম রব্বানী ঢাকার সাভারের একটি কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেন। তার মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়া ২০২০ সালে স্থানীয় পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২২ সালে বিপিএটিসি স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ৪ হাজার ৬৬তম স্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে সিনথীয়া।

জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, আমি গণশুনানিতে সিনথীয়ার মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ও ভর্তি নিয়ে অনিশ্চয়তার বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক তার মেডিকেলের ভর্তির যাবতীয় খরচ দিয়েছি। ভবিষ্যতেও তার পড়াশোনার জন্য জেলা প্রশাসন সহযোগিতার হাত নিয়ে পাশে থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত